Online Income

Slide show

[people][slideshow]

মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলুন আপনার অ্যান্ড্রয়েড অ্যাপস।

 

কোডিং দক্ষতা ছাড়াই বানিয়ে ফেলুন এ্যাপস। How to make android apps bangla tutorial





আসসালামুআলাইকুম সবাইকে।  আশা করি সবাই ভাল আছেন।  আল্লাহ তায়ালার রহমতে আমিও ভালো আছি। এন্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স এর প্রথম পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি।  আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কোন কোডিং দক্ষতা ছাড়াই অতি সহজে আপনারা একটি অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্ট করতে পারেন।  এবং আপনারা চাইলে এই এপস দিয়ে প্লে স্টোরে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন। Android tips and tricks 2021 in bengali




অ্যাপস, আমরা যারা মোবাইল ব্যবহারকারী তাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে।  সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে প্র লেভেল পর্যন্ত  সবাই কিন্তু বিভিন্ন কাজে বিভিন্ন ধরনের অ্যাপ্স ব্যবহার করে থাকে।  ক্ষেত্রবিশেষে কেউ কম ব্যবহার করে আবার কেউবা বেশি ব্যবহার করে।  এমন অনেক লোক আছে যাদের 120gb  ফোনের মেমোরি ভর্তি শুধু এপস দিয়ে। যাই হোক আজকে আমরা আলোচনা করব মাত্র পাঁচ মিনিটেই  কোন কোডিং দক্ষতা ছাড়াই কিভাবে আপনারা একটি অ্যাপস তৈরি করতে পারবেন।  চলুন শুরু করা যাক। Tech tips bangla


অ্যান্ড্রয়েড অ্যাপস কিঃ 

প্রথমেই জেনে নেই এন্ড্রোয়েড অ্যাপস কি বা এন্ড্রয়েড অ্যাপ সম্পর্কে আমরা কি বুঝি? একটি অ্যান্ড্রয়েড অ্যাপ হলো অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে চলমান একটি সফ্টওয়্যার অ্যাপ্লিকেশন যা দিয়ে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করে থাকে।  মোবাইলে কল দেওয়া থেকে শুরু করে গুগল ম্যাপে সরাসরি লোকেশন দেখা সবকিছুই কিন্তু অ্যাপস এর কাজ।  কিছু অ্যাপ থাকে built-in এবং কিছু অ্যাপস আপনারা প্রয়োজনের তাগিদে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হয়। How to make a software in bangla




কি কি ক্যাটাগরির এপস বানাতে পারবেন: 


  • Browser
  • Website apps
  • Wallpaper 
  • Photo editor
  • Messenger apps
  • Video calling apps
  • Tik Tok apps
  • Likee apps
  • Games


এগুলা সহ আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরির অ্যাপস আপনারা অতি সহজে কোন কোডিং ছাড়াই বানাতে পারবেন। 




কিভাবে অ্যাপস তৈরি করবেনঃ 

অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করার জন্য প্রথমে আপনারা মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করেন।  এবং উপরে সার্চ বারে গিয়ে appsgeyser  নামে সার্চ করুন।  আপনাদের সুবিধার জন্য  এখান থেকে ক্লিক করেও ওয়েবসাইটে যেতে পারবেন। 



APPSGEAR ওয়েবসাইট 



উপরের ছবির মত করে আসলে  জয়েন নাও বাটনে ক্লিক করে  আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করুন।  আর একটু ভালভাবে বুঝার জন্য নিচের ছবিটি ফলো করুন।



ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। 



লগিন করা হয়ে গেলে আপনারা নিচের ছবির মত একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে ক্রিয়েট  নাও বাটনে ক্লিক করুন।  নিচের ছবির মত দেখুন।



CREATE NOW -এ ক্লিক করুন 


ক্রিয়েট  নাও বাটনে ক্লিক করার পর আপনারা কি ক্যাটাগরির এপস বানাতে চাচ্ছেন সেটি দেখাবে।  এখানে অনেকগুলো অ্যাপস এর ক্যাটাগরি আছে ।

  

CATAGORY নির্বাচন করুন 



আপনারা যে ক্যাটাগরির এপস বানাতে চান সেটিতে ক্লিক করে নেক্সট এ ক্লিক করুন। যেমন  আমার ওয়েবসাইটের জন্য একটি অ্যাপস  বানানোর জন্য আমি ওয়েবসাইট ক্যাটাগরির অ্যাপসে ক্লিক করলাম। ছবির মত দেখেন আমার ওয়েবসাইটের ইউ আর এল  চাচ্ছে।  ইউ আর এল দিয়ে আমি নেক্সট এ ক্লিক করলাম। 


ওয়েবসাইটের URL দিন 


তারপর নিচের ছবির মত  নিজের মতো কাস্টমাইজ করে  নেক্সট বাটনে ক্লিক করুন। 



নিজের মত করে কাস্টমাইজেশন করুন 





 কি নামে অ্যাপস বানাতে চাচ্ছেন সেটি দিয়ে নেক্সট এ ক্লিক করুন।

এপস এর নাম দিন 



অ্যাপস এর আইকন কি হবে তা সিলেক্ট করুন.  আপনি চাইলে অটোমেটিক আইকন সিলেক্ট করতে পারেন অথবা আপনার যদি নিজের করা কোন লোগো থাকে তাহলে এখান থেকে আপলোড করে নিবেন। 



পর্যন্ত যদি আপনি step-by-step করতে পারেন তাহলে নিচের ছবির মত আপনি ক্রিয়েট লেখা দেখতে পাবেন।  ক্রিয়েট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাপসটি রেডি হয়ে যাবে। 


ক্রিয়েট এ ক্লিক করুন 



তারপর একটি পপ-আপ মেনু আসবে ক্রস চিহ্ন তে ক্লিক করে পপ-আপ মেনুটি কেটে দিবেন। পরে নিচের ছবির মত করে ডাউনলোড করা বাটন থেকে ক্লিক করে আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিবেন। 


আপনার তৈরী করা এপস ডাউনলোড করে নিন। 



এভাবেই আপনারা অতি সহজে কোন কোডিং দক্ষতা ছাড়াই মাত্র 5 মিনিটে একটি অ্যাপস বানাতে পারবেন।  আজকে এই পর্যন্তই।  আগামী পর্বে আলোচনা করব এই সাইট থেকে অ্যাপস বানিয়ে কিভাবে গুগল প্লে স্টোরে আপলোড করে আপনারা ইনকাম করতে পারবেন।   কাজ সংক্রান্ত কোন সমস্যা  হলে এই পোস্টের নিচে কমেন্ট করে জানিয়ে দিন।  আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার জন্য।  সবাই ভাল থাকবেন।  আল্লাহ হাফেজ। 


vehicles

[cars][stack]

business

[business][grids]

health

[health][btop]